Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Nokkhotro Banner

নূর মোহাম্মদ নূরু

১৩ বছর আগে লিখেছেন

আধুনিক সাহিত্যের জীবনমুখী কথা সািহিত্যিক কিংবদন্তিতূল্য কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহর ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আধুনিক বাঙালা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ শুধু উপন্যাসিক হিসেবেই নন, ছোট গল্প রচয়িতা হিসেবেও সমান কৃতিত্বের অধিকারী। তিনি অল্প বয়সেই সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। ছাত্রাবস্থায় কলকাতায় তার প্রথম গল্প গ্রন্থ ‘নয়নচারা’ প্রকাশিত হয়। সমালোচকগণ এই গল্পগ্রন্থের নতুনত্ব ও স্বকীয়তা স্বীকার করেছেন। তাঁর অধিকাংশ গল্পের পটভূমি বাংলাদেশের গ্রামীন জীবন। গ্রামের সমাজ জীবনের অনাচার, নানা কুসংস্কার ও ধর্মান্ধতার সার্থক চিত্র অঙ্কন করেছেন তিনি তার গল্পে। সাধারণ মানুষের প্রতি আন্তরিক দরদ এবং সামাজিক ও রাজনৈতিক ভণ্ডামির ওপর দ্বিধাহীন কষাঘাত তার রচনার অনন্য সাধারণ বৈশিষ্ট্য। ১৯৭১ সালের ১০ অক্টোবর রাতে প্যারিসের নিজস্ব ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার... continue reading

৩ ৬১২

নীলকন্ঠ জয়

১৩ বছর আগে লিখেছেন

ধর্ষণ রোধে নারীর নয়,পুরুষের চোখের পর্দা জরুরী

ধর্ষণ রোধে নারীর পর্দা কিংবা প্রচলিত আইন প্রয়োগের চেয়ে বেশি দরকার পুরুষের চোখের পর্দা আর মনের আইন জাগ্রত হওয়ার।  
আইন বলতে বইয়ের ভাষার বাইরে আমি যা বুঝি তা হলো বেয়াড়াকে কন্ট্রোল করা। একটু খেয়াল করুন আমি বলেছি কন্ট্রোল করা । তার অর্থ এই নয় যে বেয়াড়াকে ভালো মানুষ করে তোলা।  
আইনের কাজ সমাজের শৃঙ্খলা আনায়ণ। অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বশে রাখা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। খেয়াল করুন এখানেও কিন্তু বলা হলো না যে ঐ জাতীয় মানুষকে ভালো মানুষ করা।  
অনেকেই বলেন কঠোর আইন প্রয়োগের কথা। হ্যাঁ আইনের দরকার নেই এই কথা কিন্তু আমি বলছি না।... continue reading

১ ৬৮২

ইকবাল মাহমুদ ইকু

১৩ বছর আগে লিখেছেন

“How to get over from a break up” ( ব্রেক-আপ এর পর কি করলে সামনে এগিয়ে যেতে পারবেন)

ব্রেক আপ শব্দ টার সাথে আমরা সবাই পরিচিত , প্রেম করি আর না করি এই শব্দ শুনিনাই এমন কাউকে হয়ত পাওয়া যাবেনা । সবার ই কমবেশি ধারনা আছে ব্রেক আপ কি , এই সম্পর্কে । কিন্তু ব্রেক আপ এর পর কি করতে হয় এই সম্পর্কে হয়ত অনেকের ই ধারনা নেই , আমার ও ছিলোনা । ভার্সিটি এর এক এসাইন্মেন্ট করতে গিয়ে অনেকের সাথে কথা বলে , ইন্টারনেট এ সার্চ দিয়ে এমন কি দুই জন মন-বিজ্ঞানী এর সাথে আলাপ করে আমার কিছু টা ধারনা হয়েছিলো যে ব্রেক আপ এর পর কি করতে হয়। সেই ক্ষুদ্র ধারনা টি সবার সাথে আজ... continue reading

২ ৬৬০

কালপুরুষ

১৩ বছর আগে লিখেছেন

কল্পিত চিত্র

কল্পিত চিত্র
তোমার কপট মনের অটুট কপাট সপাটে বন্ধ করবে ভাবিনি। আমার গবেট মন একদিন লোপাট হয়েছে তোমার চটক ভালবাসায়। আমি প্রকট ব্যথা অনুভব করেছি হৃদয়ে, হোঁচট খেয়েছি বিশ্বাসের চৌকাটে। ভেবেছি একদিন কেউ ভালবাসার মিষ্টি সুবাস ছড়িয়ে তার মনের ফটক খুলবে। এমনি প্রত্যাশায় প্রাপ্তির রকেটে ভেসেছি, ফিরেছি বিরহের শকটে। শুন্য পকেটে ভেবেছি একদিন ঠিক পৌঁছে যাবো কাঙ্ক্ষিত লক্ষ্যে। হতাশা তখনো পিছু হটেনি। কড়িকাঠ গুনছিলাম নিজের ভাগ্যকে উপহাস করে। দুর্ভাগ্যের কালিতে লেখা এই মলিন ললাট তাই জীবন বইয়ের মলাট অতিশয় নিষ্প্রভ। দিন গুজরান হচ্ছিল কোন রকমে। দেহ থেকে আত্মাটা চম্পট দিতে চাইছিল, লম্পট নই বলেই বিশ্বাসে আঁকড়ে ধরেছিল শেষতক। দিন... continue reading

০ ৪০৪

তুহিন সরকার

১৩ বছর আগে লিখেছেন

ব্রেকিং নিউজ-মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কুখ্যাত রাজাকার বিএনপি নেতা সাবেক মন্ত্রী আব্দুল আলীমের আমৃত্যু কারাদন্ড।

ব্রেকিং নিউজ..........................................ব্রেকিং নিউজ..................................
মানবতাবিরোধী যুদ্ধাপরাধী,স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসাবে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর দায়ে উত্তরবঙ্গের কুখ্যাত রাজাকার বিএনপি নেতা সাবেক মন্ত্রী আব্দুল আলীমের আমৃত্য কারাদন্ড স্আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, সুচনা বক্তব্যে,
“এটি এ ট্রাইব্যুনালের পঞ্চম রায়। প্রতিটি রায়ের পর প্রতিক্রিয়ায় বিভিন্ন মন্তব্য করা হয়। উভয় পক্ষই তা করে। তবে রায়ের সংক্ষিপ্তসার দেখেই তা করা হয়। এটা ঠিক না।
“পূর্ণাঙ্গ রায় না দেখে সুইপিং রিমার্ক করলে আইনের শাসনের ক্ষতি হয়।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২... continue reading

২ ৩৪৯

নাজমুল হুদা

১৩ বছর আগে লিখেছেন

বিচ্ছিন্ন ভাবনা

ছড়া
সহজ বিষয় সহজ শব্দ সহজ কথার ছড়া
যায় সহজে পড়া।
সহজ কথা সহজ করে বলা
নয়তো সহজ মোটে,
ছলাকলা বাদ দিয়ে যে বলতে পারে
তার হাতেই যে ছড়ারই ফুল ফোটে।
সান্ত্বনা
হয় না বেড়ানো, হয় না খাওয়া, হয় না কোথাও যাওয়া
শুধু একখানে বসে কোনমতে একই ঘাটে বাঁধা ডিঙি বাওয়া!
ছিলাম যেখানে সেখানেই পড়ে থাকা
বৈঠা চালানোতে ফায়দা কিছুই নাই,
কেহ যদি আসে, হাসে আশপাশে তা দেখে শান্তি পাওয়া।
অপারকামনা
দিতে মন চায় পাই না উপায় খুঁজে
পকেট গড়ের মাঠ
সাধ হয় যত সাধ্য হয় না তত
বুকের মাঝে শুধুই ভাঙাহাট।
 
continue reading

৪ ৭৪৩

আল ইমরান

১৩ বছর আগে লিখেছেন

ম্যাঙ্গো পিপল এর কথা কে রাখে মনে

মৃদু বাতাস বহিতেছে, পিপীলিকারা অতিশয় ব্যস্ত, খুঁজিতেছে আহার। আমরাও ব্যস্ত। কেহ কাড়িয়া নিতেছে কারো মুখের আহার। কেউ বা দুমুঠো ভাতের অন্বেষণে চষিয়া বেড়াইতেছে জমি। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প আজ সবখানে বিরাজমান। খুবই যতন করিয়া সাজানো ফুলদানীর ফুলগুলো কেমন নিস্তেজ হইয়া ঝরিয়া যাইতেছে। সকলেই নিজ অবস্থান হইতে বাঁচিয়া থাকিবার প্রচণ্ড চেষ্টায় লিপ্ত রহিয়াছে। ক্রমান্বয়ে জীবন দুর্বিষহ হইয়া যাইতেছে। চারিদিকে চলিতেছে অসহযোগ, গুম, হত্যা, ধর্ষণ। মধ্যিখানে আম জনতা গরমে অতিষ্ঠ হইয়া পাকিয়া, পচিয়া যাইতেছে। লোডশেডিং চলিতেছে ক্রমাগত। এখন বলিতে হয় না বিদ্যুৎ নাই, ইহা অতিশয় সচারচর ঘটনায় পরিনত হইয়াছে। তাই এখন অনিচ্ছা সত্তেও বলি বিদ্যুৎ আসিয়াছে। চলিতেছে পানির জন্য হাহাকার,... continue reading

৩ ৩৮৮

চারু মান্নান

১৩ বছর আগে লিখেছেন

যদি চাই একটু অবসর, একটু হাপ ছেড়ে বাঁচা, নিশ্চিত ঐ ডালে বসা ঘুঘুটার মত

যদি চাই একটু অবসর, একটু হাপ ছেড়ে বাঁচা, নিশ্চিত ঐ ডালে বসা ঘুঘুটার মত
মগ্নতায় সময় যায় চলে, একটু খেই পেলে, যাবর কাটা স্মৃতি মন্থন পাপপুণ্যের ভারে।
এতটুকু জীবনে স্বপ্নজুড়ে বসে, কতটুকু নিজের জন্য, আর কতটুকু পরের জন্য বরাদ্দ
হিসেব করা হয়নি মোটেই, ব্যাঘ্র বাহুলতা অমিয় অমিত সম্ভ্রম, লুট হয়েছে অযাচিত।
কালের মূল্য খুঁজিনি কখনও, সময়কে বাঁধেনি মমতায়, তাই আজ নির্মম অতি বিষণ্ন
নৈতিকতা আজ বিবর্ণ, পুঁজির মরীচিকা পিছে, ছুটছে শহুরে জীবন সুখের আড়ম্বর নেশায়।
জীবন নামের শরীর, হউক নষ্ট কদাচিৎ, মনের খর্বতা আর সংকীর্ণতায় বেড়ে উঠুক ত্রাস
স্বেচ্ছাচারিতা আর অবাধ্যতায়, বেড়ে উঠা প্রজন্ম জীবন,... continue reading

৫ ৪২৫

আরজু পনি

১৩ বছর আগে লিখেছেন

বিবেকের সামনে দাঁড়াও !

বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।

তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !

ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !

এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?

একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের... continue reading

৩ ৫৭৫

আলভিনা চৌধুরী

১৩ বছর আগে লিখেছেন

বৃষ্টিবর একদিন ঠিক আসবে !

বৃষ্টিবর একদিন ঠিক আসবে ।
তাঁতের নীলাম্বরী শাড়ীতে আবিষ্ট হয়ে,
রূপার নূপুরে পা জড়িয়ে
আমি ভেজা রাস্তায় পা বাড়াবো।
রুনঝুম শব্দে আবেশী হয়ে,
ঝুম বৃষ্টি তে ভাসিয়ে দেবো আমার শুকিয়ে যাওয়া “আমি” কে !
ঠায় দাঁড়ানো রাধাচূড়ার একলা ডালে ভিজে যাওয়া একলা চড়ুইয়ের মত 
আমি ও খুব একা থাকবো! 
জলহীন চোখে চেয়ে থাকা কদম তোড়া হাতে আমি হেঁটে যাবো।
খুব সন্তর্পণে হেঁটে যাবো !
আমি পাতার দলের সাথে ভাসবো,
ঘাসফুলের গানে গলা মেলাবো, পদ্মপাতায় নাচবো !
আমি আমাকে সাথে নিয়ে ভিজবো। 
-------- 
বৃষ্টির জন্য,
বৃষ্টিবরের জন্য!
আমি অপেক্ষায় আছি,
একদিন সে ঠিক আসবে, 
ঠিক আসবে ... continue reading

৪ ৪৪৭

অনিন্দ্য অন্তর অপু

১৩ বছর আগে লিখেছেন

বউ পিটানির গল্প

 
তখন ক্লাশ টু তে পড়ি। সবুজ ঘেরা প্রকৃতির বুকে আমাদের বাড়ির পাঁচটা ঘর যেন প্রকৃতির এক একটা অলংকার। মালতি দি, কাজলা দি, স্বপ্না দি- প্রকৃতির আদরে গড়া তিনজন বালিকা। আমার চেয়ে ওরা বছর কয়েকের বড় হবে। তিনজন মেয়ের সাথে আমি একমাত্র ছেলে। ওদের সাথে আমার ফেলে আসা স্বপ্নের শৈশব জড়ানো।

আমরা একসাথে খেলাধুলা করতাম। ওরা তিনজন মেয়ে বলে ওদের সাথে মেয়েলি খেলাগুলোই জমত। বউচি, পুতুলের বিয়ে, দাপ্পা, এক্কা- দোক্কা, সংসার- সংসার খেলায় ওদের মধ্যমনি ছিলাম আমি। যা দুষ্ট, যা চঞ্চল, যা শয়তান (ওদের ভাষায়) ছিলাম যে ওরা সবসময় আমায় নিয়ে ব্যস্ত থাকত। তবু সবখেলায় যেন আমার... continue reading

৫ ৬৮২

মোকসেদুল ইসলাম

১৩ বছর আগে লিখেছেন

এরা কারা?

এরা কারা
যারা আজও বেঁচে আছে সমাজে
রক্তে রঞ্জিত করে হাত হেসে ওঠে বিজয় উল্লাসে।
এরা কারা
যারা আজও নেশায় বুঁদ হয়ে থাকে
রাতের আধাঁরে হৈ-হুল্লোড় করে
জাতির জন্য ডেকে আনে বিপর্যয়।
এরা কারা
যারা আজও গরীব-দুখীকে শোষণ করে গড়ে অট্টালিকা
যারা আজও অস্ত্র নিয়ে দেখায় বাহুবল
করে ধর্ষন-হত্যা নির্যাতন।
এরা কারা
যারা আজও দেয়না শ্রমিকের ঘামের ন্যায্য দাম
যারা রাতের আধাঁরে বেশ্যালয়ে করে গমন
আর দিনের আলোয় সাধু সেজে থাকে বসে।
এরা কারা
ওরা নয়রে ভাল মানুষ
ওদের যায় না মানুষ বলা।
continue reading

১ ৪৪৭

কালপুরুষ

১৩ বছর আগে লিখেছেন

উপন্যাস চরিত

উপন্যাস চরিত
 
যদি ফিরিয়ে দিতে চাও দিও,
কাছে ডাকোনি বলে অভিমান করবোনা।
মুখ ফুটে কখনো কাছে ডাকবেনা জানি-
ভাল লাগা না লাগার কথাগুলো চিরকুটে জানিও।
প্রকাশ্যে না দিতে চাইলে গোপনেই দিও।
আর হ্যাঁ, “দূরবীন” শেষ করেছো?
“গর্ভধারিনী” হাতে পেলে পৌঁছে দেবো।
চিরকুটটা নাহয় বইয়ের ভাঁজেই রেখে দিও-
কেউ দেখবেনা।আমার বই অন্য কেউ ধরেনা।
জীবনটা উপন্যাস নয়,হলে-
তুমি আমি নিশ্চয়ই অদ্ভূত দুটো চরিত্র হয়ে
পাঠকের মনে জায়গা করে নিতাম।
নিতাম কি! উল্টোটাও হতে পারতো।
আমাদের চরিত্র সৃষ্টি করে- লেখক বেচারা হয়তো
পাঠকের ধিক্কার কুড়াতো।
আমি কিন্তু কখনোই তোমার কাছে “ধ্রুব” হতে... continue reading

০ ৪০৫

নীল সাধু

১৩ বছর আগে লিখেছেন

কথা সাহিত্যিক প্রিয় হুমায়ূন আহমেদ এর কবিতা

প্রয়াত কথা সাহিত্যিক প্রিয় হুমায়ূন আহমেদ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এটা আমরা সকলেই জানি। সাহিত্যের প্রায় সকল শাখায় তার দীপ্ত বিচরন ছিল।  তিনি কিছু কবিতাও লিখেছিলেন। আমাদের অনেকের কাছেই কবি হুমায়ূন আহমেদ খুব অচেনা। আমি সে সব যতবার পড়ি ততবার অবাক হই। এই মানুষটি যদি শুধু কবিতাও লিখতেন তবু আমরা বহু বছর তাকে মনে রাখতাম। তার লেখা অল্প কিছু কবিতার লাইন যা পাঠকের মুখে মুখে ছিল অনেকদিন। 
আসুন তার লেখা কিছু কবিতা পড়ি
তার লেখা “কে কথা কয়"বইয়ের শুরুতে ছিল এই লাইনগুলি।
জলে কার ছায়া পড়ে
কার ছায়া জলে?
সেই ছায়া ঘুরে ফিরে
কার কথা বলে?
কে ছিল সেই শিশু
কি তাহার... continue reading

১৭ ৩৭৭৮

মুখ ও মুখোশ

১৩ বছর আগে লিখেছেন

জাঁহাপনা

জাঁহাপনার অসুখ দূরারোগ্য,
সে কি! নয় যে উপভোগ্য!!
ভোটের পরে বাড়ে ব্যামো!
আহা! থামো থামো!!
ভোটের আগে রাস্তায় নেমে
জাঁহাপনা যায় যে ঘেমে!
ভোটের পরে এসি'র বাতাস
ঘাম শুকানোর হয় অবকাশ!
পথে ঘাটে ধূলো-কাদা
ভোটের সময় কিসের বাঁধা
হেঁটে হেঁটে পা দু'টো অবশ
ভোটের পর কমলার রস!
দাদা-নাতি, বাবা-ছেলে
জাঁহাপনা পথে পেলে,
ভোটের আশায় ধরেন যে হাত
হাতের ব্যথায় জাঁহাপনা কাত।
ছুটেন তিনি বামরুনগ্রাদে
ললনারা থাকে সাথে।
ললনার নরম থাবায়
জনাবের ব্যথা পালায়!
রোদে রোদে ভরদুপুরে
চোখ দু'টো যায় যে পুড়ে,
রে বান দিয়ে চোখ ঢেকে
জাঁহাপনা চিনেন কাকে?
ভোটের পরে চোখে ছানি
ভোটারের স্বপ্নহানি।
অক্টোবর-২০১৩
continue reading

২ ৬০৩
ব্লগের গতিশীল/ট্রেন্ডিং বিভাগসমূহ