উপকরণঃ
• শসা ও গাজর- পরিমাণ মত (দুই ধরনের সবজি বাছাই করুন)।
• মাছ বা মাংসের টপিং (সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি বা তাৎক্ষণিকভাবে প্রয়োজন হলে রান্না করা মাংস) - পরিমাণ মত।
• আতপ চাল- পরিমাণ মত।
• লবনবিহীন শুকনো সামুদ্রিক শৈবালের লেয়ার (সুশি তৈরির জন্যে এটি বিশেষভাবে প্রস্তত অবস্থায়ই বাজারে কিনতে পাওয়া যায়) বা ডিম- পরিমাণ মত।
• চিনি- ২ টেবিল চামচ।
• লবন- ১ টেবিল চামচ।
• সয়া সস- ১ টেবিল চামচ।
• ভিনেগার- ২ টেবিল চামচ।
প্রণালীঃ
*চাল ঠান্ডা পানি দিয়ে বার বার ধুয়ে নিন যতক্ষন না চাল ধোয়া পানি সম্পূর্ন পরিস্কার হচ্ছে।
*তারপর চাল সেদ্ধ করে ফেলুন। প্রথমে ঢাকনা না দিয়ে ২ কাপ চালের সাথে ২ কাপ পানি দিয়ে উচ্চ তাপে চুলায় চড়িয়ে দিন।
*যখন এটি সেদ্ধ হতে শুরু করবে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়ে ঢাকনা দিন। ১৫ মিনিট এভাবে সেদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে ১০ মিনিট সাধারন তাপমাত্রায় রেখে দিন। ভাতটা একদম আঠালো ধরনের হবে।
*শসা ও গাজরগুলোকে চপিং বোর্ডে নিয়ে চিকন ও লম্বা করে কাটুন।
*চিংড়ি সিদ্ধ করে খোলস থেকে ছাড়িয়ে নিন। আর মাংস ব্যবহার করতে চাইলে পাতলা স্লাইস করে সিদ্ধ করুন বা আপনার পছন্দমতন মশলা মাখিয়ে ভেজে নিন। মাছকেও একই উপায়ে প্রস্তত করতে পারেন।
*এবার ছোট একটি বাটিতে ভিনেগার, চিনি, সয়াসস ও লবন মিশিয়ে হাল্কা গরম করে নিন।
*এরপর একটি কাঠের বা কাঁচের পাত্রে ভাত নিয়ে এই মিশ্রনটি ভালোভাবে নেড়ে চেড়ে মেশান। যাতে প্রতিটি ভাতে মিশ্রনটি লাগে। এটাকে রুম তাপমাত্রায় রেখে বাকি কাজ করুন।
*এখন একটি বাঁশের ছোট্ট ম্যাটের ওপর শুকনো শৈবালের লেয়ারটি বা পাতলা করে ভাজা ডিম রাখুন। এবার এর ওপর ভাত বেশ পুরু করে ছড়িয়ে দিন (রুটিতে মাখন...
দ্যা লিজেন্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩০তম জন্মদিন