বলিউড তারকাদের বিলাসবহুল গাড়ি
তারকাদের পছন্দের বিষয়ে ভক্তদের আকর্ষণ সবসময় থাকে। তারকারা কখন কি পরছেন, কখন কি করছেন সবকিছুই যেন ভক্তরা জানতে চায়। তেমনি কোন তারকা কোন গাড়ি ব্যবহার করছেন এটাও যেন থাকতে হবে ভক্তদের চাহিদার তালিকায়। আর তাই বলিউডের কোন তারকা কোন গাড়ি ব্যবহার করেন তা একটু দেখা নেয়া যাক।
অমিতাভ বচ্চন
অমিতাভের বাহারি গাড়ির সংগ্রহ রয়েছে। তাকে প্রায়ই রোলস রয়েস ফ্যান্টমে দেখা যায়। এছাড়াও বেন্টলে কন্টিনেন্টাল জিটি, রেঞ্জ রোভার্স, লেক্সাস এসএক্স৪৭০, মার্সিডিজ এসএল৫০০, পোর্সে কেম্যান এস, মার্সিডিজ ই ২৪০, বিএমডব্লু এক্স ৫, বিএমডব্লু ৭ সিরিজ এবং মার্সিডিজ এস ৩২০ গাড়ির মালিকও তিনি।
শাহরুখ খান
রোলস রয়েস ফ্যান্টম, মিতসুবিশি প্যাজেরো, ল্যান্ড ক্রুইজার, অডি কিউ৬, বিএমডব্লু৭ সিরিজ, বিএমডব্লু ৬ সিরিজ, বিএমডব্লু কনভার্টিবল, বেন্টলে কন্টিনেন্টাল জিটি-র মতো গাড়ির মালিক কিং খান।
আমির খান
গাড়ির ব্যাপারে খুঁতখুঁতে আমির। মার্সিডিজ বেঞ্চ এস৬০০-এ মালিক তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও শিল্পপতি মুকেশ আম্বানি পর আমির দেশে তৃতীয় ব্যক্তি যাঁর এই গাড়ি রয়েছে। আমিরের সংগ্রহে রয়েছে রোলস রয়েস ঘোস্টও।
সালমান খান
বিএমডব্লু এক্স ৬, অডি কিউ৭, অডি এ৮, বিএমডব্লু এক্স ৬, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার ভোগ, এসইউভি এবং অডি আর ৮-এর মতো গাড়ি রয়েছে সালমানের সংগ্রহে।
সাইফ আলী খান
সাইফের বিলাসহুল জীবনের সঙ্গে মানানসই তাঁর গাড়ির সংগ্রহ। গাঢ় লাল রঙের অডি আর ৮ স্পাইডার, ল্যান্ড ক্রুইজার, রেঞ্জ রোভার, আমেরিকান মুস্তাঙ, লেক্সাস ৪৭০, বিএমডব্লু ৭ সিরিজ সেডান রয়েছে তাঁর সংগ্রহে। এছাড়াও অ্যাম্বেসেডর ও মারুতি এস্টিমেরও মালিক তিনি।
অজয় দেবগন ও কাজল
এই দম্পতির আছে একটি অডি কিউ৭ গাড়ি। গাড়িটি কাজলের জন্মদিনে অজয় উপহার দিয়েছিলেন।
রণবীর কাপুর
অডি আর৮, রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্চ জি ৬৩এএমজি গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে।
ইমরান খান
বলিউডের চকলেট বয় ইমরান খান এর...[…]