তার ছবি আর মনে ভাসে না
মেঘ হয়ে উড়ে গেছে কোন অচেনা শহরে
ফাগুনের মৌনতায় লুকিয়ে
বসন্তের আগমনে প্রাপ্তি আমার
একরাশ নিঃশব্দ যন্ত্রণার গোলাপ
অভিশপ্ত হলুদে ছেয়ে আছে দুচোখের পরিসীমা ।
সে বেশ সুখেই আছে
প্রজাপতির স্বপ্নে বিভোর হয়ে
উদ্যানে উদ্যানে রচনা করে নিমগ্ন উল্লাস
দাঁড়কাকের সখ্যভাব তার ভালো লাগে প্রচন্ড
আমি তো কোকিলশাবক
অবরুদ্ধতার নষ্টামি বরদাশত্ হয় না আমার
বিচ্ছেদের কাতারে তাই নাম লেখাই স্বেচ্ছায়।
উড়োচিঠি বলে যায় সাঁঝের বাসরে,
অবিরাম খুশির জোয়ারে
নতুন বসন্তের উদয়লগ্নে তার জীবনপ্রভাত
আমিও তাকে বাসন্তী দেবো দুহাতের হলুদে
নিষ্পাপ ভালবাসাকে গলা টিপে হত্যা করে। continue reading
মেঘ হয়ে উড়ে গেছে কোন অচেনা শহরে
ফাগুনের মৌনতায় লুকিয়ে
বসন্তের আগমনে প্রাপ্তি আমার
একরাশ নিঃশব্দ যন্ত্রণার গোলাপ
অভিশপ্ত হলুদে ছেয়ে আছে দুচোখের পরিসীমা ।
সে বেশ সুখেই আছে
প্রজাপতির স্বপ্নে বিভোর হয়ে
উদ্যানে উদ্যানে রচনা করে নিমগ্ন উল্লাস
দাঁড়কাকের সখ্যভাব তার ভালো লাগে প্রচন্ড
আমি তো কোকিলশাবক
অবরুদ্ধতার নষ্টামি বরদাশত্ হয় না আমার
বিচ্ছেদের কাতারে তাই নাম লেখাই স্বেচ্ছায়।
উড়োচিঠি বলে যায় সাঁঝের বাসরে,
অবিরাম খুশির জোয়ারে
নতুন বসন্তের উদয়লগ্নে তার জীবনপ্রভাত
আমিও তাকে বাসন্তী দেবো দুহাতের হলুদে
নিষ্পাপ ভালবাসাকে গলা টিপে হত্যা করে। continue reading




Comments (0)
সুন্দর! অসাধারণ কথামালা।
ধন্যবাদ দাদাভাই।