Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

তোর ইচ্ছে সাজাবো

প্রেমের সপ্তম নৌ বহর নিয়ে
দাড়িয়ে আছি তোর প্রতিশ্রুতির আশায়
তুই শুধু এক টুকরো ভালবাসা দিয়ে দেখ
আমি তোর চোখে সারা পৃথিবী এনে দেবো।

ছোট্ট একটি ঘর বুনেছি হৃদয়ে
সবুজের ছাউনি দিয়ে তোর জন্যে
একান্ত কিছু অনুভূতির বিন্যাসে
তোর আগমনের প্রারম্ভিক খুশিতে
জ্বালিয়েছি অগ্নিপ্রদীপ মন-মন্দিরে
তুই শুধু একপলক তাকিয়ে যা সলাজে
আমি তোর কষ্ট তাড়াবো রাজ্যের সীমানার বাইরে।

অগোছালো কিছু স্বপ্ন এঁকেছি চোখে
অধরা রঙধনুর নির্লিপ্ততায়
নিমজ্জমান জোসনার স্নিগ্ধ আদরে
তোর ফিরে চাওয়ার অনুরাগে
ভিজেছি একপশলা প্রসন্ন অনুরণনে
তুই শুধু একবার ছুঁয়ে যা আনমনে
আমি তোর ইচ্ছে সাজাবো জীবনের বিনিময়ে।
Likes ০ Comments
০ Share

Comments (0)

  • - কেতন শেখ

    সুন্দর! অসাধারণ কথামালা।

    • - প্রলয় সাহা

      ধন্যবাদ দাদাভাই।