Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তানজিমুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

“নেহাত জন্মেছি বলে”

তোমার বুকে নির্মাণ করেছি পৃথিবী,সংসার,জগৎকাল।
আমার প্রথম সন্তান এসেছে,
অভিমান করেছে-আবাসযোগ্য পৃথিবী পায়নি বলে।

তোমার ঠোঁটে চেপে ধরেছি ক্ষুধা,অম্লান তৃষ্না,বাসনা বাঁজায়
বাঁশি।আমার দ্বিতীয় সন্তান এসেছে,
অভিমান করেছে-খাদ্যপায়নি বলে।

তোমার চোখে তুলে ধরেছি চিত্ত,মনি-মাণিক্য,সমৃদ্ধির সমাহার।
আমার তৃতীয় সন্তান এসেছে,
অভিমান করেছে-বস্ত্রপায়নিবলে ।

তোমার কপালে লিখেছি জয়গান,শ্লোগান ভরাডুবি বহমান।
আমার চতুর্থ সন্তান এসেছে,
অভিমান করেছে-বাসস্থান পায়নি বলে ।

তোমার মাঝে বেড়ে উঠেছি আমি,আমার পৃথিবী আমারপঞ্চম সন্তান।
আমার শতশত সন্তান জন্মেছে,
অভিমান করেছে-
পৃথিবী তাদের মুক্তি দিতে পারেনি বলে।।

Likes ০ Comments
০ Share