কবিতার সংজ্ঞা যদি জিজ্ঞেস না করা হয়, আমি জানি। যদি জিজ্ঞেস করা হয়, আমি জানি না।
—সেন্ট অগাস্টিন
.
কবিতা মানে সর্বোত্তম শব্দ সর্বোত্তমভাবে সাজানো।
—কোলরিজ
.
যা পুরোপুরি বুঝে উঠব না, বুকে ওষ্ঠে হৃৎপিণ্ডে রক্তে মেধায় সম্পূর্ণ পাব না; যা আমি অনুপস্থিত হয়ে যাওয়ার পরও, রহস্য রয়ে যাবে রক্তের কাছে, তার নাম কবিতা।
—হুমায়ুন আজাদ
Comments (0)
বাহ...