Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবোলতাবোল বালক

১২ বছর আগে লিখেছেন

তিন খন্ড প্রেম

আবোলতাবোল বালকের অর্থহীন কাব্য

তোমাকে দিয়েই শুরু মোর আজি
গড়িবার চায় এক বৃষ্টিবিলাস
অথবা সমুদ্রের টলটল পানি
চোখকে জিগাই আর কতখানি??
থামিতে হবে না যে তোমাকে আর
প্রয়োজন নাহি নাহি পিছু ফিরিবার
চলেছ আজি তুমি যে পথ ধরে
যে বায়ু গ্রহণ কর প্রানটা ভরে
একদিন সবটুকু হইবে বিলিন
শোধ করিতে হবে যার যত ঋণ
সেদিন বুঝিবে তুমি
ভুল ছিলো কতখানি
ফিরিবার পথ তুমি খুঁজিবে আবার
সেদিন, পাইবেনা পথ খুজে
কাঁদিবে চোখ বুজে
দেখিবে সেদিন তুমি শুধু হাহাকার
সেদিন,
আমারি বৃষ্টিবিলাসে, হবে নাকো ঠাই
জগত ভাবিবে সেদিন,
পৃথিবীর তরে কোন ভালোবাসা নাই!!!
খুলিয়া বসিবো সেদিন নিষ্ঠুরতার ধার
নিষ্ঠুরতা দেখে হার মানিবে হিটলার
তিলে তিলে চাইবো, যাহা কিছু পাইবো
বিন্দুমাত্র তাতে দিবো নাকো ছাড়

না না আমি অতটুকু নিষ্ঠুর নই
এটা শুধুই অভিমান করে বলা কিছু কথা
এতো বেশি নিষ্ঠুরতার মোর নেই দক্ষতা

যদি তুমি ফিরে আসো,নিবো কাছে টানি
জানোনা তুমি আজো
ভালোবাসি কতখানি!!!!!
Likes ২ Comments
০ Share

Comments (2)

  • - রব্বানী চৌধুরী

    "পথ অচেনার পথে তাই আমি

    হারাচ্ছি আমি হারাচ্ছি মানি।"

     

    ভালো লাগলো কবিতার কথা মালা, চমৎকার অনুভুতির প্রকাশ ঘটেছে, শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন। 

     

    • - কল্পদেহী সুমন

      emoticons

    - ছড়াবাজ

    বাবা-মা'র কথা কভু, যেওনাকো ভুলে,
    হারিওনা তাই তুমি, কাঁদো মন খুলে।

    • - কল্পদেহী সুমন

      emoticons