
এক আকাশ বৃষ্টি হলে
তুমি ভাববে আমার কথা
জানালার দ্বারে বসে দেখবে,
ভিজে যাচ্ছে সব ভালো লাগা।
তোমার সব ভালো লাগাগুলো
তোমার মত ভিজতে ভালোবাসে
স্বপ্নকে বাস্তব হতে দেখে,
দেখে না শুধু আমায়
আমার ইচ্ছে, উঠোন চোখ হয়ে গেলেও
আমাকে তুমি বৃষ্টির দেবতা ছাড়া-
কিছুই ভাববে না, তা আমার ঢের জানা...