Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রলয় সাহা

১০ বছর আগে লিখেছেন

অন্য কোনদিন বলবো



প্রথম দেখায় অঞ্জলি
কে তুমি জানিনা!
প্রয়োজন সময়ের ইশতেহার
চোখে , মুখে অতন্দ্রিত।

ঈশ্বরে ঘোর বিশ্বাসী
সৃষ্টি ভালো লাগে,
কর্মাকর্ম প্রতিনিয়ত সৃষ্টিশীলতা
ক্ষমতার উচ্চতা পাহাড় সমান
বুক ভেদ করে গড়ে ওঠে
সম্পর্কের টানটান উত্তেজনা।

ভালোবাসাতে চুক্তি নয়;
যুক্তি একে অপরের টানে
স্মৃতির মিলন কালো রাস্তায়
শিরা উপশিরায় চাক।

বুক ভাষায় কথাগুলো জমা থাক্
নাড়ি, নক্ষত্র ঘেটে নিই আগে
ভাবনার কুঁড়েঘরে নীহার ঝরুক
স্তর পরুক অবাক অনুরণন
ইচ্ছের কথা একটা-ই
অন্য কোনদিন বলবো, আজ নয়।।
Likes ০ Comments
০ Share

Comments (0)

  • - গোখরা নাগ

    বাহ... !!!