Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দীপঙ্কর বেরা

১০ বছর আগে লিখেছেন

বাঁচার সূত্র

 

যতটুকু পারা যায় রোদে শুকিয়ে নিলে

চকচকে ত্বকে মানুষ ফুটে উঠবে,

গোলাপ হাতে কাঁটার আঁচড়

চিনতে পারা ব্যথায়

মেরুদণ্ড সোজা হবে ,

পথ চলতে পায়ে ফোসকা

হাত বাড়িয়ে বেইমান খপ্পরে

তাপ উত্তাপ পরস্পরের জীবন অপলাপ ;

ঝড়ের মুখে দাঁড়ালেই

নতুন মানবিক স্বাদে ভরে উঠবে

বুক সমুদ্রের লোনা

উথাল পাথালেই জীবনের তরী

তরতরিয়ে এগিয়ে যাবে ।

বাঁচার প্রাকৃতিক আমাকে রোজ বাঁচায় ।       

-০-০-০-

Likes ০ Comments
০ Share

Comments (0)

  • - মৌনতা

    অপেক্ষার কি দরকার আছে আর? মৌনতা এসে গেল দাদা!!! 

    • - প্রলয় সাহা

      আমি তো আপনাকে চিনলাম না। 

    • Load more relies...
    - আলমগীর সরকার লিটন

    সুন্দর লাগল দাদা

     

    - দীপঙ্কর বেরা

    খুব ভাল লেগেছে। 

    • - মৌনতা

      লেখার মান সুন্দর। একাধিক ভোট দেয়ার সুযোগ নেই। থাকলে অবশ্যই অধিক ভোট দিতাম অধিক সুন্দর লেখার জন্য।