Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনুপম শেখর

৮ বছর আগে

আমি আর আমার জীবন

জন্ম আমাকে জীবনের হাতে তুলে দিল ;
জীবন আমাকে কাঁধে চড়িয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর কাছে।
আমি এসবের কিছুই জানতাম না।
আমাকে বলা হয়নি এর কিছুই।
আমাকে শুধু বোঝানো হয়েছে, এটাকে বলে বেঁচে থাকা।
আমি জীবনটাকে ঠিক বুঝে উঠতে পারিনা।
বুঝিনা জীবনের কোন মানে। কেন এই জীবন?
ভাবতে থাকি আর বিভ্রান্ত হই জীবনের বৈচিত্র্য দেখে।
হঠাৎ খেয়াল করলাম, আমি বয়ে বেড়াচ্ছি জীবনটাকে!
নাকি একসাথে ফুরিয়ে যাচ্ছি আমরা, ঠিক বুঝতে
পারিনা।
এটাই নাকি নিয়ম! একেই নাকি বলে জীবনযাপন।
আমি যাপন করছি একটা জীবনকে অথচ এ জীবন আমার নয়।
আমি জীবনটাকে যাপন করে চলেছি নাকি করতে হচ্ছে,
ভেবে পাইনা।
আমি যদি না জন্মাতাম তবে এসবের কিছুই আমাকে করতে
হত না।
জন্মই আমাকে পরিচয় করিয়ে দিয়েছে এই জীবনটার সাথে;
অথচ আমার জন্মে আমার কোন দায় নেই।
তবুও জীবনের সমস্ত দায় আমার উপর চেপে বসে।
জীবনের দায় আমাকে বলে বাঁচো।
অতচ জীবনটাকে কখনও আমার নিজের মনে হয়নি।
আমি যাপন করে চলেছি যে জীবন, সে জীবন আমার নয়।
প্রায় দু'টো যুগ একসাথে কেটে গেল অথচ আমরা কেউ
কারো নই।
না আমি আমার জীবনের, না আমার জীবনটা আমার।
তবুও বেঁচে আছি নিয়ম মেনে, জীবনের নিয়ম।
যাপন করে চলেছি একটা জীবন, যে জীবন আমার নয়।
০ Likes ০ Comments ০ Share ১৬০ Views

Comments (0)

  • - শাহআজিজ

    আমার নামটা দেখা যাচ্ছে দেখছি । সাধু সাধু  !!

    • - ব্লগ সঞ্চালক

      emoticons

    - মৌনতা

    ইচ্ছে পুরণের দিকে এক পা এগিয়ে

    এটি নুর শেখ লিটা

    উনি বিজয়ী হলেন না কেন বুঝলাম না।

    - টোকাই

    মাননীয়  ব্লগ সঞ্চালক  , আপনাদের এই অ-প্রতিযোগিতার অ-পুরস্কার আমি পরিত্যাগ করছি । অনতিবিলম্বে অন্য যোগ্য কাউকে বিজয়ী ঘোষণা করুন এবং তাঁকে পুরস্কৃত করুন । বলার মতো অনেক কারণ আছে , সেগুলো বলে আর বিতর্ক বাড়াতে চাচ্ছি না ।

    প্রতি পর্বে একটি করে লেখা ছিল আমার । বিচারকদের বিচার মানদণ্ড দেখে সত্যি আমি উৎসাহিত হয়েছি । এবারের আয়োজন আগের তুলনায় ভাল ছিল । কিন্তু...............

    এই শেষ পর্বের আমার লেখাটি পুরস্কার পাবে সেটা আমি ভাবিনি । অথচ পেয়েছি । যাইহোক , আমি বিচারক নই । কিন্তু আমি পুরস্কারটি বর্জন করলাম । যদিও বিচারকদের কথা নাইবা বললাম তারা কেমন বিচারক ।

    ধন্যবাদ ।

    বিজয়ী সবাইকে অভিনন্দন ।

    শুভ ব্লগিং ।

    • - টোকাই

      হাহাহাহা... হাঁসানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ আপনাকে ।

      আপনার মন্তব্যে একটা কথা স্পষ্ট , বলদকে বলদ বললে বলদ মাইন্ড করে ।

      কিছু আর জিজ্ঞেস করলাম না । তবে আপনার এরকম অনভিজ্ঞ মন্তব্যতে আমিও অভ্যস্ত গত বছর থেকে অভিজ্ঞ । বুঝতে পারছি আপনি গত বছরের সেই পুরানো মাল ।

      সুন্দুর মন্তব্যে সুন্দুর হোক আপনার মন ।

    Load more comments...