প্রায়শই আমি আমার
প্রিয় মানুষটির ছবির সাথে
কথা বলি চুপিচুপি নিভৃতে
ঘন্টার পর ঘন্টা একটানা।
ছবির ভেতর থেকে
চেয়ে থাকে সে অপলক চোখে
আমিও চেয়ে থাকি তার
চোখের ভাষা বুঝতে
মাঝে মাঝে আমার কাণ্ড দেখে সে
খিলখিলিয়ে হাসে
আমি তখন তার হাসির উৎস
খুঁজে ফিরি উৎসুক হৃদয়ের আহবানে।
মন খারাপ হলে
সে আমাকে অনবরত গান শোনায়
তার শ্রুতিমধুর কন্ঠসুরে
কষ্টের কালো মেঘগুলো
নিমিষেই মিলিয়ে যায় অজানায়
নিজেকে আবিষ্কার করি অথৈ সুখের নহরে।
ভালো লাগে তার অনুযোগ, রাগ-অনুরাগ
আর প্রকাশহীন বিশ্বাসের গভীরতা
সেজন্যেই তার আর আমার ভালবাসার
বন্ধন এতো অটুট।
প্রিয় মানুষটির ছবির সাথে
কথা বলি চুপিচুপি নিভৃতে
ঘন্টার পর ঘন্টা একটানা।
ছবির ভেতর থেকে
চেয়ে থাকে সে অপলক চোখে
আমিও চেয়ে থাকি তার
চোখের ভাষা বুঝতে
মাঝে মাঝে আমার কাণ্ড দেখে সে
খিলখিলিয়ে হাসে
আমি তখন তার হাসির উৎস
খুঁজে ফিরি উৎসুক হৃদয়ের আহবানে।
মন খারাপ হলে
সে আমাকে অনবরত গান শোনায়
তার শ্রুতিমধুর কন্ঠসুরে
কষ্টের কালো মেঘগুলো
নিমিষেই মিলিয়ে যায় অজানায়
নিজেকে আবিষ্কার করি অথৈ সুখের নহরে।
ভালো লাগে তার অনুযোগ, রাগ-অনুরাগ
আর প্রকাশহীন বিশ্বাসের গভীরতা
সেজন্যেই তার আর আমার ভালবাসার
বন্ধন এতো অটুট।